পবিত্র কুরআন, সুন্নাহ ও সমসাময়িক সাধারণ শিক্ষার চমৎকার মেলবন্ধন
প্রতিষ্ঠান পরিচালনা ও তত্ত্বাবধান
হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিবর্গ ও বিজ্ঞ উলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত ও পরিচালিত। ছাত্রীদের জন্য সম্পূর্ণ নিরাপদ প্রাচীরবেষ্টিত ক্যাম্পাসে শরয়ী পর্দার কঠোর অনুশাসনের মধ্যে পাঠদান নিশ্চিত করা হয়।
🏛️ স্থাপিত: ১৪৪৩ হিজরী / ২০২১ ঈসায়ী
প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধানে: আলহাজ্ব আব্দুল কাদের (অবসরপ্রাপ্ত এস.আই)
যোগাযোগ ও পরিচালনায়: মাওলানা আল আমীন(মুহতামিম) 📞 মোবাইল: ০১৯২৮-৮৬৫০৭৫
মাদ্রাসার মূল লক্ষ্যসমূহ
✓ মেয়েদেরকে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও দ্বীনের মৌলিক ফরয ইলম শিক্ষা দেওয়া।
✓ দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতে ৭ম শ্রেণি পর্যন্ত মানসম্মত পাঠদান।
✓ স্কুল পড়ুয়া ও রওজাতুল আতফালের শিশুদের জন্য উপযোগী বিশেষ পাঠ্যক্রম।
✓ যোগ্য ও পরহেযগার নারী শিক্ষিকাদের দ্বারা প্রতিটি ছাত্রীর চরিত্র ও আমল সংশোধন।
🏆
🏆
আমাদের সাফল্য
বোর্ড ও কেন্দ্রীয় পরীক্ষায় ছাত্রীদের ধারাবাহিক অনন্য কৃতিত্ব
🎖️
বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশ
বাংলাদেশ ক্বওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়্যার কেন্দ্রীয় পরীক্ষায় শতভাগ পাশসহ মেধা তালিকায় একাধিক স্থান অর্জন।
🥇
ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যা বোর্ড
ইত্তেফাকুল মাদারিসিল বোর্ডে বৃত্তি পরীক্ষায় থানা ভিত্তিক ১ম স্থান অর্জন।
পাঠ্যক্রম ও বিভাগসমূহ
মাদ্রাসার বর্তমান শিক্ষাদান বিভাগসমূহ
প্রাথমিক দ্বীনি বুনিয়াদ
🟠 নূরানী বিভাগ
সহজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সহীহ মাখরাজ ও তাজবীদ সহকারে কুরআন মাজীদ তিলাওয়াত, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, দৈনন্দিন দুআ, হাদিস মুখস্থ এবং প্রথমিক বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষা।
🔹 সহীহ তাজবীদ ভিত্তিক নূরানী পদ্ধতি
🔹 বাংলা ও গণিত বেসিক প্রস্তুতি
🔹 শিশুদের সুন্দর হস্তাক্ষর প্রশিক্ষণ
الأولى من الفضيلة (হেদায়া)
🟢 কিতাব বিভাগ
আরবি ভাষা, ব্যাকরণ (নাহভ ও ছরফ), তাফসীর ও ফিকহ শাস্ত্রের পূর্ণাঙ্গ পাঠদান। এর পাশাপাশি সরকারি সিলেবাসের আদলে বাংলা, অংক ও ইংরেজি ৭ম শ্রেণি পর্যন্ত জেনারেল পাঠদান নিশ্চিত করা হয়।
🔹الأولى من الفضيلة (হেদায়া)
🔹الثانوية العليا (শরহে বেকায়া)
🔹الثالثة من المتوسطة (নাহভেমীর)
🔹الثانية من المتوسطة (কুদূরী)
🔹الأولى من المتوسطة (মিযান)
🔹الابتدائية (ইবতেদাইয়া ৫ম)
🔹ইবতেদাইয়া ৪র্থ শ্রেণি
🔹ইবতেদাইয়া ৩য় শ্রেণি
🔹ইবতেদাইয়্যা ২য় শ্রেণি
🔹 বাংলা, অংক ও ইংরেজি ৭ম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক
বিশেষ কোর্স
🎯 স্কুল পড়ুয়া ছাত্রীদের প্রস্তুতিমূলক কোর্স
স্কুল বার্ষিক পরীক্ষার পর সাধারণ শিক্ষায় পড়ুয়া মেয়েদের স্বল্প সময়ে আরবী-উর্দু বুনিয়াদ গড়ে কিতাব বিভাগের মূল ধারায় নিয়ে আসার অনন্য ব্যবস্থা।
📅ভর্তির সময়: প্রতি বছর ডিসেম্বর মাস (স্কুল বার্ষিক পরীক্ষার পর)।
⏳কোর্সের মেয়াদ:জানুয়ারি হতে ২০শে রমজান পর্যন্ত।
📖পাঠ্য বিষয়: সহীহ কুরআন মাজীদ (মশক ও তাজবীদ), আরবী ও উর্দু ভাষার বুনিয়াদি ব্যাকরণ এবং জরুরি দ্বীনিয়াহ ও মাসআলা।
🚀প্রধান সুবিধা: নিবিড় প্রস্তুতির পর মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শাওয়াল মাসে সরাসরি ইবতেদাইয়্যা ৪র্থ বা ৫ম শ্রেণিতে নিয়মিত ছাত্রী হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ (ফলে বছর নষ্ট হয় না)।
💎একক ভর্তি ফি: ডিসেম্বরের এ ভর্তিটাই পরবর্তী পুরো শিক্ষাবর্ষের জন্যও বহাল থাকে; শাওয়াল মাসে নতুন করে কোনো ভর্তি ফি দিতে হয় না।
ভর্তি চলছে
অনলাইনে ভর্তির আবেদন ফরম
ঘরে বসেই আপনার কন্যার ভর্তির প্রাথমিক তথ্য জমা দিন
মাদ্রাসার সাময়িক ও বার্ষিক পরীক্ষার মার্কশিট দেখতে নিচে ছাত্রীর তথ্য প্রদান করুন:
💳 অনলাইন বেতন পরিশোধ
ছাত্রীদের মাসিক বেতন ও ফি প্রদান
বিকাশ বা নগদের মাধ্যমে ঘরে বসেই নিরাপদ ও সহজে ছাত্রীর মাসিক বেতন পরিশোধ করুন
📌 ছাত্রীর বকেয়া বেতন জানতে ও অনলাইনে পরিশোধ করতে নিচে ভর্তি নং / আইডি নং প্রদান করুন:
দান-সদকা ও উন্নয়ন
মাদ্রাসার ফান্ডে অনুদান প্রদান
আপনার হালাল উপার্জিত অর্থ দ্বীনি শিক্ষার সম্প্রসারণে ব্যয় করে সদকায়ে জারিয়াহ্র সওয়াব হাসিল করুন
🕌
মাদ্রাসা উন্নয়ন ও নির্মাণ ফান্ড
(নফল দান / সাধারণ সদকায়ে জারিয়াহ্)
মাদ্রাসার ঘর নির্মাণ, চারপাশের নিরাপত্তা বাউন্ডারি ওয়াল এবং ক্লাসরুমের বিভিন্ন জরুরি কাজের মতো গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এ ফান্ডের অর্থ সরাসরি মাদ্রাসার ঘর নির্মাণ, বাউন্ডারি ও ক্লাসরুমের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হয়।
💡 এ ফান্ডে যেকেউ যেকোনো পরিমাণ নফল সদকা, অনুদান বা এককালীন হাদিয়া পাঠাতে পারেন।
বিকাশ পার্সোনাল (মাওলানা আল-আমীন)
01928-865075
🍲
লিল্লাহ ফান্ড
(এতিম ও অসচ্ছল ছাত্রীদের জন্য)
বর্তমানে মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং সীমিত পরিসরে রয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ লিল্লাহ বোর্ডিং ও এতিম-অসহায় ছাত্রীদের নিয়মিত খাবার খরচ, কিতাব কেনা ও বস্ত্র সহায়তার প্রয়োজনে এই ফান্ডটি সংরক্ষিত রাখা হয়।
⚠️ যাকাত ও ফিতরার অর্থ কেবল উপযুক্ত হকদার ছাত্রীদের জন্যই খরচ করা হবে। পাঠানোর সময় মুহতামিম সাহেবকে জানিয়ে দেওয়া উত্তম।
বিকাশ / নগদ (মুহতামিম)
01928-865075
যোগাযোগ
সরাসরি মাদ্রাসায় যোগাযোগ করুন
ভর্তি, পরামর্শ বা মাদ্রাসায় আগমনের জন্য সার্বক্ষণিক যোগাযোগ করতে পারেন